আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে যাবে।
আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে আওয়ামী লীগের কয়েকজন নেতা নির্বাচন কমিশনে যাবেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে যান। সেখানে গিয়ে তারা নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত কিছু অভিযোগ দেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬২
























