২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান,উদ্বেগে যুক্তরাষ্ট্র

নতুন করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান ।আর এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন হোয়াইট হাউস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এ তথ্য জানিয়ে বলেছে, মার্কিন সরকার সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু ইস্যু সংক্রান্ত সার্বিক চুক্তি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। তবে ইরান অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতিতে হুমকি সৃষ্টি করলে, যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ