১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলহাস-তনয় হত্যাকাণ্ডে জঙ্গিরাই জড়িত বললেন নিশা দেশাই

ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই জানিয়েছেন জুলহাস ও তনয় হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিরাই জড়িত ।তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা নিশা দেশাই বিসওয়াল।

নিশা দেশাই বলেন, জুলহাস-তনয় হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ক্ষুব্ধ। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে এসব হত্যাকাণ্ড চলাচ্ছে। এদিকে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে আবারো দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ধরনের ‘টার্গেট কিলিং’ এর যত ঘটনা ঘটেছে তাতে জড়িত প্রায় সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।তিনি বলেন, যতগুলো টার্গেট কিলিং হয়েছে ব্লগারসহ, এগুলোর প্রায় সবগুলোকে চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে ধরেছি। তারা বিচারের মুখোমুখি। কয়েকজন অতি শিগগির ধরা পড়বে।

নিশা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পরামর্শেই তিনি বাংলাদেশে এসেছেন। শেখ হাসিনার সঙ্গেও কেরির আলোচনা হয়েছে। ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন বলেও জানান নিশা।

নিশাসহ মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তার বন্দোবস্ত নিয়েও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ