১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শফিক রেহমানের জামিনঃআদালতের নামঞ্জুর

শফিক রেহমানের জামিনঃআদালতের নামঞ্জুর

গ্রেপ্তার হওয়া দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে ১৬ এপ্রিল ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর দুদফায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছর আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। শফিক রেহমানকে আটক করার পর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ।

বর্তমানে শফিক রেহমান কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। প্রথম দফায় ১৬ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম ৫ দিনের রিমান্ড প্রদান করেন। দ্বিতীয় দফায় ২২ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত (মামলার তারিখ পর্যন্ত) বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস-এর সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ