১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খান উপাধি মুছে ফেললেন মালাইকা

তাদের বিচ্ছেদে তারা সন্তুষ্ট । কিন্তু পুরানো স্মৃতি কেন থাকবে?মাত্র কয়েকদিন আগে ১৭ বছরের সংসারে ইতি টেনেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা খান।আরবাজ সঙ্গে বিচ্ছেদের পর এবার নিজের নাম থেকে খান উপাধিটি বাদ দিয়ে দিয়েছেন মালাইকা অরোরা খান।

৪২ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আর সেখানকার আয়োজকদের তিনি অনুরোধ জানান তাকে যেন শুধু মালাইকা অরোরা বলে ডাকা হয়।মালাইকার কথা ফেলে কে? আয়োজকরা তার অনুরোধ রক্ষা করে তার নামের সঙ্গে খান যুক্ত করেননি। অন্যদিকে বলিউডের এই অভিনেত্রীর একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘মালাইকা এখন তার ছেলেকে নিয়ে একাই থাকেন। তিনি তার নামের সঙ্গে স্বামী আরবাজ খ‍ানের উপাধি খান যুক্ত করেন না। এমনকি অনু্ষ্ঠানে যখন তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তিনি আয়োজকদের অন‍ুরোধ করেন তার নামের সঙ্গে খান উপাধিটি যুক্ত না করার জন্য। সেই মুহূর্তে তার নামের সঙ্গে খান ব্যবহার করা হয়নি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ