১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হৃত্বিক একজন সৎ মানুষ – জায়েদ খান

বলিউড তারকা হৃত্বিক রোশান নিজের খ্যাতি ছাড়িয়ে গেছেন অনেক আগে। তাঁকে নিয়ে কোন বাজে মন্তব্য আগে কেও করেন নি। এমনকি কোন রটনাও নেই। যা আছে তা মিডিয়ার সাময়িক গুজব। অভিনেত্রী অঙ্গনা রানৌতের সঙ্গে আইনি লড়াই শুরু হওয়াতে হতাশ হয়েছেন অনেকে।
সবাই জানে হৃত্বিক একজন নিপাট ভদ্রলোক এবং তিনি নিজের ব্যক্তিগত জীবন জনপরিসরে প্রকাশ করতে পছন্দ করেন না।
এমনকি সুজানার সঙ্গে বিচ্ছেদের খবরেও নিরাশ হয়েছেন অনেকে। তাদের সুখী দম্পতি হিসেবেই জানতো সবাই। কিন্তু কঙ্গনার সঙ্গে এই লড়াই বলিউডের সব কানাঘুষা ও গুঞ্জনকে ছাড়িয়ে যাওয়ার উপক্রম করেছে।
হৃত্বিকের এমন সংকটাপন্ন অবস্থায় ইতোমধ্যে তাকে সমর্থন জানিয়েছেন তার স্ত্রী সুজান খান। এবারে হৃত্বিকের পক্ষে দাঁড়িয়েছেন সুজানের ভাই জায়েদ খানও।জায়েদ মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হৃত্বিক একজন সৎ মানুষ।’সুজানের হৃত্বিককে সমর্থন জানানোর বিষয়ে জানতে চাইলে জায়েদ বলেন, ‘এটাই আমাদের সত্যিকারের চরিত্র, আমাদের বেড়ে ওঠার গুণ। আমরা পরস্পরকে সম্মান জানাতে পছন্দ করি। হৃত্বিকের সঙ্গে আমার নিয়মিতই দেখা হয়। সে আমার সঙ্গে এই সমস্ত বিষয়ে (কঙ্গনা) আলোচনাও করেছে। তবে হৃত্বিক আমাকে কী বলেছে তা আমি প্রকাশ করবো না।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ