১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দশম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ

রুবাইয়া আখতার রিতু নামে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এমন ঘটনা ঘটে। এসিডের ক্ষারে তার মুখ ও কানের একাংশ ঝলসে গেছে।

গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিকটিম রিতুর সহপাঠী আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. এম এ হামিদ জানান, মেয়েটির মুখ ও কানের একটি অংশ ঝলসে গেছে। তার বাম চোখেও এসিড লেগেছে। চোখের অবস্থা সম্পর্কে চক্ষু বিশেষজ্ঞরা পরীক্ষা করে পদক্ষেপ নেবেন।এলাকাবাসীর ধারণা সহপাঠী আশরাফুলের প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে।প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়েই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।রিতুর ভাই রাজিবুল ইসলাম জানান, আমার বোন রাতে ঘরের জানালার পাশে পড়‍ালেখা করছিলো। সে সময় দুর্বৃত্তরা তাকে এসিড নিক্ষেপ করে। যারা আমার বোনকে এসিড নিক্ষেপ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক।এ বিষয়ে রিতুর খালাতো ভাই শরিফুল ইসলাম জানান,আমরা গবিব ঘরের সন্তান,আমাদের বেঁচে থাকার কি কোনো অধিকার নেই।এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলেও জানান ওসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ