জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে কো-চেয়ার হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । জানা যায় ওই অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার (০৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এই আমন্ত্রণের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এতে তাঁর(প্রধানমন্ত্রীর) সদয় সম্মতি দেন বলে জানান।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৫
























