সবুজ মন্ডল, আর্থনিউজ২৪ঃ
চট্টগ্রামে বিপুল পরিমান সরকারি ও অনুমোদনহীন ঔষধ উদ্ধার করা হয়। অাজ বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ইয়াকুবনগর এলাকার মা ফার্মেসিতে অভিযান পরিচালনায় এই ঔষধ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত ।
অভিযানকালে ফার্মেসিতে উল্লেখযোগ্য পরিমান সরকারি ঔষধ (গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি, ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় লেখা) পাওয়া যায়।সরকারি ঔষধের মধ্যে রয়েছে সেফ্রাডিন, এলবেন্ডাজল, অ্যাজিথ্রোমাইসিন, ও কো ট্রাইমোক্সাজোল উল্লেখযোগ্য। এসময় ফার্মেসিতে অনুমোদনহীন ভায়াগ্রা,ভারতীয় ঔষধও (paraktin,dexin) উল্লেখযোগ্য, ফিজিশিয়ান স্যামপল জব্দ করা হয়।
এসময় ফার্মেসি থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বিক্রয়ের জন্য নয় লেখা ৪২০০ পিছ গর্ভনিরোধক খাবার বড়ি জব্দ করা হয়।
অভিযানকালে ফার্মেসির মালিককে পাওয়া যায় নি। তবে কর্মরত বিক্রেতা স্বরুপ চক্রবর্তি কে নিম্নরুপ জিজ্ঞাসাবাদ করা হয়-
উঃ স্বরুপ চক্রবর্তি।
এগুলো কি?? (সরকারি ঔষধ দেখিয়ে)
উঃ সরকারি ঔষধ।
কোথায় পেয়েছেন?
উঃ মডার্ন ফার্মেসী, হাজারি গলি থেকে কিনেছি,মালিকের নাম কৃষনো দাশ।
কমার্শিয়াল ঔষধ বাদ দিয়ে সরকারি ঔষধ কেন কিনলেন?
উঃ সরকারি ঔষধেরকম দামে কিনতে পাওয়া যায় এবং লাভ বেশি।উদাহরন দিয়ে বলি-যেমন ধরেন: -সেফ্রাডিন এর বাজারমূল্য ১২ টাকা।আমি কিনেছি ৮ টাকায়।কমার্শিয়াল ঔষধ কিনতে গেলে আপনার লাগবে ১০ টাকারও বেশি। তাই আমরা লাভটাই দেখি।
এসকল অনিয়মের জন্য বিক্রেতাকে ১০,০০০ (দশ হাজার টাকা) জরিমানা এবং ফার্মেসি বন্ধ করে দেয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালানো হয়।

























