বাঁশখালী গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি ও হতাহতের বিচার বিভাগীয় তদন্তের দাবী ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে আগামীকাল বুধবার ০৬ মার্চ’২০১৬ বাশঁখালীতে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান
চট্টগ্রামস্থ বাঁশখালী ছাত্র ঐক্য ফোরামের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আহ্বান করে সংগঠনটি ।
বসত ভিটা রক্ষার দাবিতে বাঁশখালী উপজেলার গন্ডামারায় শান্তিপূর্ণ আন্দোলনরত নিরীহ জনগণের উপর পুলিশ ও সন্ত্রাসী কর্তৃক নির্বিচারে গুলি চালিয়ে যে জঘন্য হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে অবিলম্বে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন; তা না হলে ছাত্রসমাজ হাত গুটিয়ে বসে থাকবে না। আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচী দেয়া হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জাহিদ বিন রশিদ উক্ত সমাবেশে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাসের জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফৌজুল কবির ফজলু। আরো উপস্থিত ছিলেন মো: ফারুক আল আজাদ, চ.প.ই ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, বদিউল আলম, মিজবাহ উদ্দিন সোহেল, আবদুর ছবুর, মো: নাসির উদ্দিন, কাউসার হোসেন চৌধুরী, জালাল উদ্দিন চৌধুরী, মো: সালাউদ্দিন, মো: মোসলেম উদ্দিন, মো: শাহেদ, মঈন উদ্দিন, নেজাম উদ্দিন, মো: ইমরান, জিসান, সাদেক হোসেন তালুকদার, মো: আলমগীর হোসেন, হাফেজ হেলাল, মো: রিদওয়ান, মওলানা জমির উদ্দিন, বেলাল উদ্দিন, মো: ইউসুফ, মাহমুদুল ইসলাম, মো: সায়েম, মিনহাজ উদ্দিন, জসিম উদ্দিন, শরীফ নেওয়াজ চৌধুরী, নজরুল ইসলাম, মামুনুর রশীদ, জাহেদুল ইসলাম, আর.জেড শাহীন প্রমুখ।
সভায় বক্তারা আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে পালন করার জন্য আহ্বান করেন।
অন্যদিকে বাঁশখালী সচেতন নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ এর যৌথ ব্যবস্থাপনায় আরেকটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে।
তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান।
মানবন্ধনে সভাপতিত্ব করেন এইচ এম আলী আজগর খান । অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন এম এ মালেক, এইচ এম ওসমান গণি সিকদার, এইচ এম নিজামুদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ গিয়াস উদ্দিন জাহেদ প্রমুখ।
বক্তারা বলেন, বাঁশখালী কেটে খাওয়া মানুষ অন্যায়ের প্রতিবাদ করাই পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্বিচারে যেভাবে মানুষ হত্যা করেছে বিশ্ববাসী তা অবলোকন করেছে। এখনও পর্যন্ত সরকার নিহত এবং আহতদের ব্যাপারে কোন পদক্ষেপ নেয় নি। তাই অনতিবিলম্বে সরকারের প্রতি জোর দাবী যথাযথ পদক্ষেপের মাধ্যমে পরিবেশ ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনার থেকে বের হয়ে এসে বাঁশখালীর আপামর জনগণের জানমালের রক্ষার আহ্বান জানান তারা।
























