নিউজডেস্ক, আর্থনিউজ২৪ঃ
২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় টি.এস.সিতে হোপেস উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও জননেতা মঈন উদ্দিন খান বাদল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড.. আবদুল মান্নান চৌধুরী, ছবি বিশ্বাস এমপি, একে এম শাহজাহান কামাল এমপি, ডা. এন জোহা, সাবেক বোর্ড সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের সভাপতি ডা. শাখাওয়াত ইসলাম ভুঞা (খোকন), ডা. এ. একে এম. মহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান কামাল, হোপেস ঢাকা মহানগরীর সভাপতি ডা. আবু তালেব মোল্লা।
দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক সেমিনারে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ড. নাছরিন আহাম্মদ, অধ্যাপক ড., এ.এম. মাকসুদ কামাল, অধ্যাপক ড. শহীদ আক্তার হোসাইন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হোপেস কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুর রাজ্জাক তালুকদার। এতে সভাপতিত্ব করেন জননেতা মঈন উদ্দিন খান বাদল এমপি, বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা পেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর ও হোপেস চট্টগ্রাম এর কো-চেয়ারম্যান হাসান মুরাদ বিপ্লব, হোপেস কেন্দ্রীয় নেতা ডা. আবদুর রহিম, চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারী ডা. মুহাম্মদ মুবিনুল হক ও হোপেস চট্টগ্রাম জেলা সভাপতি ডা. মাইমুদুল হক পারভেজ, সেক্রেটারী ডা. মোহাম্মদ লোকমান এবং দপ্তর সম্পাদক ডা. উজ্জ্বল কান্তি দাশ।
বিশেষ অতিথি হাসান মুরাদ বিপ্লব সহ সভায় বক্তারা চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে হোমিও ডিগ্রি কোর্স খোলা, ডা: জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ হিসাবে স্বীকৃতি প্রদান, ডি.এইচ.এম.এস ডাক্তারদেরকে স্নাতক (বিজ্ঞান) সমমান প্রদান, ডি.এইচ.এম.এস. ডাক্তারদেরকে শর্টকোর্সের মাধ্যমে বি.এইচ.এম.এস. মান প্রদান হোমিও চিকিৎসকদেরকে ড্রাগ লাইসেন্সের আওতামুক্ত করা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকি ওয়ার্ডগুলোতে হোমিও চিকিৎসক নিয়োগ প্রদান, দেশের প্রতিটি সরকারী, আধা-সরকারী স্বায়ত্ব শাসিত, বেসরকারী হাসপাতাল ও ইউনিয়ন/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিও ডাক্তার নিয়োগসহ হোপেসের ১৯ দফা ন্যায্য দাবী আদায়ের নিয়মতান্ত্রিক আন্দোলনে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

























