২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ইয়াবাসহ ২ সেনা সদস্যকে আটক করল পুলিশ

নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ সেনাসদস্যকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। শনিবার দিনগত রাতে তাদের আটক করা হয়েছে।

তারা হলেন হলেন, নেত্রকোণার মো. সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, আটক দুজন সেনাবাহিনীর সিপাহী পদে কর্মরত আছেন চট্টগ্রাম সেনানিবাসে। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে মহানগরীর দিকে আসছিলেন। ওই এলাকায় সাদা পোশাকে টহলটিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে। ব্যাগে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আইন অনুযায়ী তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ