মোগজ ধোলাই করে একজন হিন্দু নারীকে তথাকথিত লাভ জিহাদের মাধ্যমে ধর্মান্তরিত করে একজন মুসলিম যুবকের সাথে বিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল। উদ্দেশ্য ছিল, একজন হিন্দু নারীকে যদি ইসলামে আনা যায়, এর বিনিময়ে পরকালে নিজের এবং পুরো পরিবার বেহেশত নিশ্চিত। মূলত এই উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে অন্য ধর্মের নারীদের ধর্মান্তরিত করার চেষ্টা চালায়। আর এটাকে বলা হয় লাভ জিহাদ।
ভালোবাসা এক পবিত্র বন্ধন। কিন্তু লাভ জিহাদপূর্ণ ভালোবাসা পরিণত হলো অত্যন্ত ভয়ংকর। আর সেটাই প্রমাণ হলো আবার। ইসলাম ধর্ম গ্রহণের আপত্তি করায় এক হিন্দু তরুণীকে গণধর্ষণ করে হত্যা করে প্রেমিকের বাবা ও চাচারা। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খন্ডের রামগড় জেলায়। ইন্ডিয়া টাইমস থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ৬ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছীলনা ওই তরুণীকে। পরে একটি নদীর চরে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায় তরুণীর লাশ। এরপরের দিন তরুণীর প্রেমিক আদিলকে গ্রেফতার করে পুলিশ। আদিলকে জেরার পরই উঠে আসে সব তথ্য।
























