গাজীপুরে দুই জনের মরদেহ উদ্ধার

পুলিশ গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার একটি বিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে ।  নিহতরা হলেন, টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এরশাদনগর এলাকার আলাউদ্দীনের ছেলে শরীফ উদ্দীন (৩২) এবং একই এলাকার হারুণ মিয়ার ছেলে জুম্মন মিয়া (৩৫)।ওই এলাকার সাত্তার মেম্বারের বাড়ির পাশের বিল থেকে আজ রবিবার সকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। উল্লেখ্য, টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ মেলায় খেলনা বিক্রি করা জুম্মনকে নিয়ে ঝুটের ব্যবসা করতেন।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করে বলেন, ভোরে বিলের ধারে মরদেহ দু’টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

জহুরুল ইসলাম বলেন, শরীফের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আর জুম্মনের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কুপিয়ে হত্যা করে এখানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ