বর্তমান জাতীয় পাঠ্যক্রম বাতিলের দাবিতে ইসলামি আন্দোলন চট্টগ্রামের স্মারকলিপি

জাওয়াদুল করিম, বিশেষ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ জাতীয় শিক্ষানীতি ২০১০, জাতীয় শিক্ষা আইন ২০১৬ ও জাতীয় পাঠ্যক্রম বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় রবিবার(১৫/০৫/১৬) সকাল ১০ টা চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান।

স্মারকলিপি প্রধানপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহাগনর নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম মুসলমানদের পাঠ্যক্রম নয়, এটা হিন্দুত্ববাদী নাস্তিক্যবাদী পাঠ্যক্রম। এর স্বরূপ হচ্ছে ‘অ-এ অযোধ্যা, অযোধ্যা রামের জন্মভূমি; গ-এ গাভী, গাভী আমাদের মা; দ-এ দিল্লি, দিল্লি আমাদের রাজধানী।’ এই সিলেবাস মানি না, জীবন দিয়ে হলেও এটা রুখে দাঁড়াবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ জান্নাতুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ভারতবর্ষ মুসলমানরা এক হাজার বছর শাসন করেছে। তরবারির জোরে, ভয় দেখিয়ে, প্রভাব খাটিয়ে এ দেশের কাউকে মুসলমান বানানো হয়নি। আমরা পরমত সহিষ্ণু, সহনশীল, অপরের ধর্মে-কর্মে স্বাধীনতায় বিশ্বাসী একটি শ্রেষ্ঠ জাতি আমরা। আমরা সাম্প্রদায়িক নয়, কিন্তু একনিষ্ঠ ধার্মিক মুসলমান। অতএব স্পষ্ট করে বলতে চাই, প্রতিবেশী হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, তবে হিন্দুত্ববাদের প্রতি আমাদের প্রবল আপত্তি আছে। বর্তমান সিলেবাস হিন্দুত্ববাদী সিলেবাস, এই সিলেবাস আমরা মানি না।

তিনি আরোও বলেন, প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বাংলা পাঠ্য বইয়ে মোট গদ্য ও পদ্যের সংখ্যা ১৯৩টি। এর মধ্যে হিন্দু লেখকের সংখ্যাই ৮১ জন। তিনি প্রশ্ন করেন, স্বাধীন বাংলাদেশ কি এখনো কি ভারতের অঙ্গপ্রদেশ? এটি কি এখনো কলকতার বাবুদের কলোনি? ১৯৪৮ সালের পূর্বেকার অবস্থাই কি স্বাধীন বাংলাদেশে বিরাজ করছে? দেশে কি মুসলিম কবি-সাহিত্যিক অভাব রয়েছে? পশ্চিম পাকিস্তানিরা যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে দমিয়ে রাখতে প্রশাসনে-পুলিশে-সামরিক বাহিনীতে অবাঙালিদের প্রধান্য দিয়ে রেখেছিল আজকেও সর্বত্র হিন্দুত্ববাদী প্রধান্যে আমরা বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন। শিক্ষা- সংস্কৃতিতে নতুন প্রজন্মকে দিল্লিমুখী করে স্বাধীন বাংলাদেশকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ মুসলমানের দেশ। এখানের পাঠ্যপুস্তকে ক-এ কা’বা হবে, ম-এ মক্কা-মদীনা হবে, ই-এ ইসলাম-ইমান-ইবাদ ত-ইনসাফ হবে। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন শিক্ষানীতি চাই না, এ দেশের শিক্ষানীতি হবে ধর্মময়। সকল জাতি-গোষ্ঠীর ধর্ম-কৃষ্টি-কালচার জাতীয় পাঠ্যপুস্তকে থাকতে হবে। জাতীয় পাঠ্যক্রম থেকে ‘বিদায় হজ’, ‘বন্দনা’, ‘উমার ফারুক’, ‘হামদ’, ‘প্রার্থনা’ ও ইসলামের খলীফাবর্গের জীবনী বাদ দিয়ে এবং তার পরিবর্তে ‘রামায়ণ কাহিনী’ ও ‘রাচির ভ্রমণ কাহিনী’ ইত্যাদি প্রবিষ্ট করে জাতীয় পাঠ্যক্রম ও কারিকুলাম কর্তৃপক্ষ প্রমাণ করেছে এই পাঠ্যক্রম বাংলাদেশের পাঠ্যক্রম নয়, এই পাঠ্যক্রম হিন্দুস্তানের। দিল্লির তল্লিবাহক আর ভারতীয় বরজং দলের প্রতিনিধিরা এই পাঠ্যপুস্তক মুসলমানদের ওপর চাপিয়ে দিয়েছে।

 সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ আবুল কাশেম মাতব্বর, অধ্যাপক মাওলানা রফীকুল আলম, মুহাম্মদ আল-ইকবাল, ডা. রেজাউল করীম, অধ্যাপক নজরুল ইসলাম, আবদুর রহীম মোল্লা, ওলামা- মাশায়েখ নেতা মাওলানা শেখ আমজাদ হোসেন, মাওলানা হাবীবুর রহমান আতীকী, শ্রমিকনেতা আলহাজ ওয়ায়েজ হোসেন ভুঁইয়া, মাস্টার এমএ মতিন, মু. সগির আহমদ চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম জিহাদী, শেখ সুলতানুল ইসলাম, এইচএম রুহুল্লাহ, মুহাম্মদ ইবরাহীম, তরীকুল ইসলাম ও ছাত্রনেতা জহিরুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে, সোমবার(১৬/০৫/১৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সেক্রেটারি আব্দুল করীম বলেন, হিন্দু ও নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিলের দাবীতে পীর সাহেব চরমোনাই ঘোষিত কর্মসূচি সফল করে ঈমানী দায়িত্ব পালন করুন-শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত জাতিই পারে শিক্ষিত ও সভ্য সমাজ উপহার দিতে। সুস্থ্য ও সুন্দর সমাজ ও রাষ্ট্রীয় অবকাঠামো বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।

 কিন্তু সরকার সেই শিক্ষাব্যবস্থায় ধর্মবিদ্বেষ ও নাস্তিক্যবাদ ঢুকিয়ে আগামী প্রজন্মকে পাক্কা নাস্তিক ও ধর্মবিদ্বেষী বানানোর চক্রান্তে মেতে উঠেছে, যা একটি আত্মঘাতী সিদ্ধান্ত বৈ কিছুই নয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলাম ধর্ম প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক কিন্তু সরকার তা না করে শিক্ষানীতিমালা ২০১০ এবং শিক্ষা আইন ১০১৬ প্রণয়নের মাধ্যমে সংখ্যালঘু হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদে ভরা শিক্ষা পাঠ্যক্রমের মাধ্যমে দেশকে হিন্দুস্তানের অঙ্গরাজ্য আর জাতিকে নাস্তিক বানানোর বন্দোবস্ত পাকা করছে, যা বাংলার জনগণ কখনোই মেনে নিবে না। সরকার আগুন নিয়ে খেলছে, যা সরকারের পতনকে আরো তরান্বিত করবে।

 সেক্রেটারি আরো বলেন, সরকারের এই হঠকারী সিদ্ধান্তের ফলে দেশে দু’টি শক্তি গড়ে উঠবে, একটি নাস্তিক্যবাদ আরেকটি আস্তিক্যবাদ। দু’টি বিপরিতমূখি শক্তির সহবস্থানের ফলে অচিরেই আস্তিক ও নাস্তিকদের লড়াই শুরু হয়ে যাবে, যা ক্রমান্বয় গৃহযুদ্ধের রূপ নিবে। কেননা আস্তিকদের দেশে নাস্তিকদের প্রবৃদ্ধি ও দৌরাত্ম্য কিছুতেই বরদাস্ত করা হবে না। তখন এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে একের পর এক ইসলামের উপর আঘাত করে যাছে, এখন দেশের শিক্ষাব্যবস্থার উপর সরকারের কুদৃষ্টি পরেছে কিন্তু নাস্তিকবাদী সরকার এই স্বপ্নসাধ কখনই পুরণ হবে না।  ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশা আল্লাহ।

সেক্রেটারি আব্দুল করীম দেশের আপামরসাধারণের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় ইস্যুতে সর্বদা রাজপথে ছিলো এখনো আছে। জাতি ও ঈমান বিধ্বংসী শিক্ষানীতিমালা ও শিক্ষা আইনের বিরুদ্ধে ইসলামী আন্দোলন মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। সে কর্মসূচির ধারাবাহিকতায় আসছে ২৭ মে’১৬ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

তাই আসুন, পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে দল-মত নির্বিশেষে দেশ ও ঈমান বাঁচাতে উক্ত মহাসমাবেশে দলে দলে যোগ দেই, সফল করি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ