১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে বিনা বাঁধায় আ. লীগের ৮ চেয়ারম্যান প্রার্থী-র জয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থী।  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই বিজয় লাব করেন তারা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মোহনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, এখলাছপুরে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ষাটনলে বর্তমান চেয়ারম্যান এ কে এম শরীফ উল্যাহ সরকার, ইসলামবাদ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, বাগানবাড়িতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নান্নু মিয়া, সাদুল্লাপুরে লোকমান আহম্মেদ মুন্সী, দুর্গাপুরে বর্তমান চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ফতেপুর পশ্চিম ইউনিয়নে নূর মোহাম্মদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

গতকাল শনিবার জেলা নির্বাচনী কর্মকর্তা আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তাগণ তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে চাঁদপুরের ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার জহিরাবাদ, ফরাজিকান্দি, ফতেপুর পূর্ব ও সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং ১২ ইউনিয়নের মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ