উপকরণ:
- দুধ ২ লিটার
- চিনি ৪ টেবিল চামচ
- এলাচ গুঁড়ো ৩/৪ চা চামচ
- কমলা বা মাল্টার রস ৬টি
- জাফরন ১/২ চা চামচ
- পেস্তা কুচি ২ থেকে ৩ টেবিল চামচ।
প্রণালী:
- প্রথমে দুধ মাঝারি আঁচে চুলায় জ্বাল দিন।
- জ্বাল দেওয়ার সময় নাড়তে থাকুন।
- লক্ষ্য রাখবেন দুধ প্যানের নিচে যেন না লেগে যায়।
- কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিন।
- এবার নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না এটি ঘন হয়ে যায়।
- দুধ ঘন হয়ে হালকা হলদে রং ধারণ করলে চুলা নিভিয়ে দিন।
- এরপর এতে চিনি, এলাচ গুঁড়ো এবং জাফরন দিয়ে দিন।
- অল্প আঁচে ৫ মিনিট বা এর চেয়ে কিছু সময় বেশি জ্বাল দিন।
- ঘন হয়ে এলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন।
- ঠান্ডা হয়ে গেলে এতে কমলার বা মাল্টার রস অথবা কুচি করেও দিতে পরেন।
- এখন দুধ এবং কমলার কুচি ভাল করে কিছুক্ষণ নাড়ুন।
- তারপর এটি ৩-৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
- ৪ ঘণ্টা পর ক্ষীরে উপর পেস্তা কুচি, বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কমলা ক্ষীর।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭১ / ২৩ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 13
























