র‍্যাংকিংয়ে এগোলেন মুস্তাফিজ ও সাব্বির

বাংলাদেশ-জিম্বাবুয়ে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে সমতায়। উভয় দলই দুটি করে ম্যাচ জিতে সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। তবে সিরিজ শেষে সুখবরই পেলেন মুস্তাফিজ-সাব্বিররা। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একবারেই ৭৮ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে সাব্বির রহমানও এগিয়েছেন ৫৯ ধাপ।৭৮ ধাপ এগিয়ে বাঁহাতি মুস্তাফিজ এখন আছেন ৩৭ নম্বরে। আর চার ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪০ রান করে সাব্বির উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৭৯ নম্বরে। এছাড়াও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আল আমিন হোসেনও। মুস্তাফিজের মত আল আমিনও জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ খেলেছেন মাত্র দুটি, নিয়েছেন তিনটি উইকেট। ১৫ ধাপ এগিয়ে এই পেসারের অবস্থান এখন ৩৫তম।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিরই শীর্ষে থাকা সাকিব আল হাসান ব্যাটিংয়ে আছেন ২২ নম্বরে, আর সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশিদের পক্ষে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়েও উঠে এসেছেন দশ নম্বরে।

এছাড়া টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সব মিলিয়ে শীর্ষেই আছেন সাকিব। সাকিবরে পরে আছে পাকিস্তানের শহিদ আফ্রিদি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ র‌্যাঙ্কিংয়ে সুখবর দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদেরও। চার ম্যাচে ২২২ রান করে সিরিজ সেরা হওয়া হ্যামিল্টন মাসাকাদজা এগিয়েছেন ১১ ধাপ, ক্যারিয়ারের প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে (৮)। ৩৯ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন ম্যালকম ওয়ালার।

সিরিজে ছয় উইকেট নিয়ে গ্রায়েম ক্রেমার এগিয়েছে ৯ ধাপ। এই লেগ স্পিনার এখন ক্যারিয়ার-সেরা পঞ্চম স্থানে। চার উইকেটে নিয়ে টেন্ডাই চিসোরো এগিয়েছেন ৮৪ ধাপ। বাঁহাতি স্পিনার এখন ৪৬ নম্বরে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ