২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘খালেদাকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের কোনো রাজনৈতিক চিন্তাভাবনা আছে বলে তার জানা নেই বলে মন্তব্য করেছেন ।

আজ শুক্রবার সকালে গাজীপুরে টেকনগপাড়া এলাকায় বিআরটিসির বাস ডিপো আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিএনপির একাধিক নেতা দলীয় চেয়ারপারসনকে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, দলটির কয়েকজন নেতা বলেছেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের চক্রান্ত করা হচ্ছে।

কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি যতদূর জানেন, তাতে তাকে (খালেদা জিয়া) গ্রেপ্তারের বিষয়ে সরকার কোনও রাজনৈতিক চিন্তাভাবনা করছে বলে তার জানা নেই।

এর আগে বিআরটিসি বাস ডিপো পরিদর্শনকালে সেখানে বিভিন্ন অনিয়ম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ