১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দলে ডাক পেলেন কাকা

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ দলে ছিলেন, তবে তেমন একটা খেলার সুযোগ অবশ্য পাননি। পরের দুই বিশ্বকাপে তো ব্রাজিলের অপরিহার্য সদস্যই ছিলেন। কী অবিশ্বাস্য, সেই কাকার কখনো কোপা আমেরিকা খেলাই হয়নি।
২০০৭ সালে যখন ফর্মের তুঙ্গে ছিলেন, ক্লান্তির জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরের বার চোটের জন্য দর্শক হয়ে ছিলেন। এবারও ব্রাজিল কোচ দুঙ্গা যখন কাকাকে ২৩ সদস্যের দলে রাখলেন না, মনে হচ্ছিল কোপা আমেরিকায় খেলতে না পারার অতৃপ্তি নিয়েই হয়তো ক্যারিয়ার শেষ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত পাকেচক্রে সেই সুযোগ পেয়ে যাচ্ছেন। চোটগ্রস্ত ডগলাস কস্তার জায়গায় দুঙ্গা ডেকেছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে।

হঠাৎ করেই কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলে সুযোগ পেলেন কাকা। প্রথমে ঘোষিত দলে না থাকলেও দগলাস কস্তার চোট আবার বিখ্যাত হলুদ জার্সি পরার সুযোগ করে দিয়েছে কাকাকে।

আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকাতেও প্রথমে কাকাকে দলে নেননি ব্রাজিলের কোচ দুঙ্গা। তবে মিডফিল্ডার কস্তার বাঁ উরুর চোট আবার জাতীয় দলে ফিরিয়ে এনেছে সাবেক ফিফা বর্ষসেরা এই ফুটবলারকে।কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, হাইতি ও পেরু। আগামী রোববার ডেনভারে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মার্কিন অভিযান।

কোপা আমেরিকায় ব্রাজিল দল :

গোলরক্ষক : অ্যালিসন, দিয়েগো আলভেস, এদারসন।

ডিফেন্ডার : মিরান্দা, জিল, মার্কিনোস, রদ্রিগো কাইয়ো, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফাবিনিয়ো, দগলাস সান্তোস।

মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, এলিয়েস, রেনাতো অগুস্তো, ফিলিপ্পে কতিনিয়ো, লুকাস লিমা, উইলিয়ান, কাসেমিরো, রাফিনিয়া আলকান্তারা, কাকা।

স্ট্রাইকার : হাল্ক, গ্যাব্রিয়েল, জোনাস।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ