১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত’

রিজার্ভ চুরিঃ অর্থমন্ত্রীকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিলেন ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন,দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত।

আজ শুক্রবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট রিপোর্টিং বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরাসউদ্দিন এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মধ্যে বিভিন্ন সময় যে বাদানুবাদ হয় তা আমাদের ভালো লাগে না।

অর্থবছর পরিবর্তনেরও দাবি জানান ফরাসউদ্দিন। তিনি অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার দাবি জানান।

ফরাসউদ্দিন এ নিয়ে বলেন, অতীতেও একই ব্যক্তির হাতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। সেটিই ভালো।রাষ্ট্র মালিকানাধীন একমাত্র সোনালী ব্যাংককে রাষ্ট্র খাতে রেখে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত।অনাস্থা প্রস্তাব ও জাতীয় বাজেট পাস এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদটি ছেড়ে (বাদ দেওয়া) দেওয়া উচিত।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ