নিজেকে ছাড়িয়ে যাচ্ছে তিনি দিন দিন।বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের ক্যাপ্টেন তিনি। ২০০৮ সালে কুয়ালালামপুরে ভারতকে নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন বিরাট কোহলি।
এরপর ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়ে গেলেন। একই বছর প্রথম খেললেন টেস্ট ক্রিকেট। দুই বছর পর হয়ে গেলেন র্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান।বিরাট কোহলি বাজারমূল্য শুধু বেড়েই চলেছে। যা ছাড়িয়ে গেছে অনেক বড় মাপের খেলোয়াড়দের ।২০১৩ সালেই এক জরিপে উঠে এসেছে লুইস হ্যামিল্টনের পর সেরা বাজারমূল্যের অ্যাথলেট বিরাট কোহলি। এই জরিপে তিনি পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা উসাইন বোল্টের মতো বিশ্বতারকাদেরও।
আজকের দিনে তার সম্পদের পরিমাণ কত হতে পারেন অনুমান করুন তো? সব মিলিয়ে ২০১৬ সালে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ মিলিয়ন ডলার! বার্ষিক পারিশ্রমিক ৩.১ মিলিয়ন ডলার। ভারতীয় রুপিতে যার পরিমাণ প্রায় ৩০৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৭০০।বিভিন্ন নামি-দামি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে প্রতি মিনিটে কোহলির আয় দাঁড়াচ্ছে ৫ হাজার ৮১১ রুপি। ভারতীয় মুদ্রায় এই চ্যাম্পিয়ন ব্যাটসম্যানের মাসিক আয় ২৫,৪৫,৩১,২২৫ রুপি।
























