১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কারওয়ান বাজারের অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গতরাতে ঘটে যাওয়া রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউর জনতা টাওয়ারের পেছনের অংশে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সিগারেট বা মোমবাতি থেকে টিনের তৈরি দোতলা এই মার্কেটটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২০০ দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ