১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চট্টগ্রামে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে রাসেল (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় মেয়র গলির সামনে দুর্ঘটনাকালে একই পরিবারের আরও তিনজন আহত হয়েছে। এরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, রাসেলের বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলায়। এখানে সে মামার বাসায় বেড়াতে এসেছিল। সকালে মেয়র গলির সামনে একটি প্রাইভেট কার সিএনজিটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাসেলের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।  তারা চিকিৎসাধীন রয়েছেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ