ময়মনসিংহের গৌরীপুরের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ৬৯ বছর।তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেলের অধ্যাপক ডা. আ ন ম ফজলুল হক পাঠান জানিয়েছে, গতকাল রাত আড়াইটার দিকে বুকে ব্যথা নিয়ে মজিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়।তাকে সিসিইউতে রাখা হয়েছিল। সেখানেই সকালে তিনি মারা যান। ২০০৯-২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব করেছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৫
























