আসলামের রিমান্ড বাতিলে হাইকোর্টে আবেদন

আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি আগামি ৬ জুন

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবীরা।

আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো.আতাউর রহমানের খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রোববার আসলামের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন,  তারা এই আবেদন জমা দিয়েছেন। হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পেশ করা হবে।

গত ১৫ মে গোয়েন্দা পুলিশ আসলাম চৌধুরীকে আটক করে। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

একই সঙ্গে বিভিন্ন থানায় সাতটি সাধারণ ডায়েরি করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আদেশের  বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের রায়ে নির্দেশনা রয়েছে, কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করে রিমান্ডে নেয়া যাবে না। আবদেন রিমান্ড আদেশ স্থগিত চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ