বাগেরহাটে আপেল ও নারকেল কুলের বাম্পার ফলন হয়েছে। দাম বেশি পেয়ে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন জেলার অনেক চাষি।
এক বছর আগে সদর উপজেলার গোটাপাড়া এলাকায় ২৭ একর জমিতে আপেল ও নারকেল কুলের চাষ করেন নারায়ণ চন্দ্র হালদার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাছের ঘেরের বেড়িবাঁধে আপেল ও নারকেল জাতের কুল চাষ করেন তিনি।
মাত্র এক বছরের মাথায় গাছে প্রচুর ফলন হয়েছে। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুইয়ে পড়া কুলের দৃশ্য মুগ্ধ করার মতো।
পোস্টটি যতজন পড়েছেন : 10




















