“সাইবার অপরাধ দমনে নতুন আইন করা হবে”

সাইবার অপরাধ দমনে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার সকালে ফেনীর সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘টেলিভিশন, অনলাইন, রেডিও, এফএম এদের সঙ্গে কে বোঝাপড়া করবে? আপনাদের নিজেদের স্বার্থে যদি নিজেরা আইনের কাঠামোয় না আসেন তাহলে সরকারকে স্বাধীনতা দেয়া হবে যে কোন কাজ করার। কিন্তু আইন থাকলে ইচ্ছে করলেই ডিকলারেশন বাতিল করা সম্ভব হবে না। ঠিক প্রেস এন্ড পাবলিকেশন অ্যাক্টের মতো ওইটা একটা অ্যাক্ট হবে। সেই অ্যাক্টের আওতায় বোঝাপড়া করে নেয়া সম্ভব হবে।’

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ