জ্বালানি তেলের দরপতনে ডলারের বিপরীতে রুশ মুদ্রা সর্বনিম্ন পর্যায়ে

জ্বালানি তেলের দরপতনের কারণে ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রুশ মুদ্রা রুবলের মান।
বর্তমানে ১ ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮৩ রুবল। এর আগে ১ ডলারের বিপরীতে রুশ মুদ্রার মান নেমেছিলো ৮৬ রুবলে। জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলে রুবলের দরপতনও অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জ্বালানি তেলের দরপতনে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে তেল রফতানি নির্ভর অর্থনীতির দেশ রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি তেলের দরপতনে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। তবে ক্রেমলিন বলছে, মুদ্রার মান এখনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণেই আছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ