২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের সাটরিয়া এক গৃহবধুর মরাদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রাম থেকে মুক্তা বেগম (২০)নামে এক গৃহবধুর মরাদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মুক্তা বেগম সদর উপজেলার রাইল্যা গ্রামের আলীম হোসেনের স্ত্রী।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মরাদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মতিয়ার রহমান মিঞা জানান,পারিবারিক কলহ কারণে হয়ত বা আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্তা নেওয়া হবে বলে জানান তিনি।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্ত্ততি চলছে।

সংবাদদাতা: রুহুল আমিন, মানিকগঞ্জ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ