পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর খিলক্ষেতে নিহত হয়েছে দুই ব্যক্তি। নিহতদের নাম নাজমুল ও শাহীন। পুলিশের দাবি, তারা দুজন ছিনতাইকারী দলের সদস্য ছিল।
বুধবার ২৯ জানুয়ারি দিবাগত রাত পৌনে চারটায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘খিলক্ষেতের ডুমনি কালি মন্দির আহব পাড়া বরাবর ৩০০ ফিট রাস্তা এবং দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় হাতিরঝিল থানার পুলিশের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার এবং ছিনতাইকারীদের হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।’
মাসুদুর রহমান বলেন, ‘নিহত দুজনই ছিনতাইসহ চার খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। একটি মামলা হাতিরঝিল থানায়, দুটি মামলা খিলক্ষেত থানায় এবং একটি মামলা ভাটারা থানায় তদন্তাধীন রয়েছে।’পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর খিলক্ষেতে নিহত হয়েছে দুই ব্যক্তি। নিহতদের নাম নাজমুল ও শাহীন। পুলিশের দাবি, তারা দুজন ছিনতাইকারী দলের সদস্য ছিল।
বুধবার ২৯ জানুয়ারি দিবাগত রাত পৌনে চারটায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘খিলক্ষেতের ডুমনি কালি মন্দির আহব পাড়া বরাবর ৩০০ ফিট রাস্তা এবং দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় হাতিরঝিল থানার পুলিশের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার এবং ছিনতাইকারীদের হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।’
মাসুদুর রহমান বলেন, ‘নিহত দুজনই ছিনতাইসহ চার খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। একটি মামলা হাতিরঝিল থানায়, দুটি মামলা খিলক্ষেত থানায় এবং একটি মামলা ভাটারা থানায় তদন্তাধীন রয়েছে।’