দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ ক্রিকেট দলের বিপক্ষে পোচেফস্ট্রুমে বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে ওঠার নিশ্চিত বাংলাদেশ যুবদলের।
এর আগে গ্রুফ পর্বে তিন ম্যাচের মধ্যে জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডকে হারিয়েছে যুবরা। তবে শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও গ্রুফ পর্বের চ্যাম্পিয়ন দল হিসাবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ করে নেন বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল।
বাংলাদেশ: আকবর আলী, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
দক্ষিণ আফ্রিকা: ব্রাইস পার্সনস, খানিয়া কোটানি, লুক বিউফর্ট, জোনাথন বার্ড, মেরিক ব্রেট, অচিল ক্লোয়েট, জেরাল্ড কোটজি, টাইরেস কারেলস,মণ্ডলি খুমালো, জ্যাক লিস, অ্যান্ড্রু লউ, লিভার্ট মনজে, ওডিরাইল মোদিমোকোয়েন, ফেকু মোলেতেসনে,
টিয়ান ভ্যান ভুরেন।




















