বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মুঈনুদ্দিন খান বাদল আজ বৃহস্পতিবার সকালে ৭টা ৩০ মিনিটে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৮ অক্টোবর থেকে সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেন মঈন উদ্দীন খান বাদল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি নিজ উপজেলার জাসদের সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯৭১ সালে ছাত্র রাজনীতিতে থাকাকালীন মুক্তিযোদ্ধে সক্রিয়ভাবে অংগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




















