২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাইগাদের সামনে সিরিজ জয়েরর হাতছানি।

আগামীকাল বৃহাস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজকৌটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দু-দল সিরিজের ২য় টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে।

আবহাওয়ার আজ সকাল থেকে ঠিক থাকলেও বিকাল হতে হতে একটু অবনতি হয়েছে। কারণ বঙ্গপসাগরে সৃষ্ট নিম্মচাপের ফলে রাজকৌট উপকূলের দিকে ধেয়ে আসছে “মাহা” নামে সাইক্লোন। এতে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এতে সংশয়ে পড়েছে কাল বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ।

তবে যাইহোক কাল ম্যাচটা মাঠে গড়াক সাবাই চাই। দুই চাই দলেই মরিয়া কাল ম্যাচ জিততে। ভারত মরিয়া সিরিজে সমতায় ফিরিয়ে আনতে আর বাংলাদেশ
চাই ভারতের বিপক্ষে প্রথমবারের মত টি-টুয়েন্টি সিরিজ জিততে।কিন্ত ভারত এখন পর্যন্ত নিজেদের মাঠে মাত্র চারটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য একটা সময় ছিল অসাধ্য সাধনের মতোই ব্যাপার, কিন্তু প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশ দলের জন্য কাজটা অনেকটা সহজ মনে হচ্ছে। আর মাত্র একটি ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। কাল মাঠ বুঝা যাবে কে হারবে কে জিতবে।

ভারতে যাওযার আগে মাঠে ও মাঠের বাইরের নানা ঘটনায় কোনঠাসায় ছিল বাংলাদেশ দল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে সব নাটকের দৃশ্যপট বদলে দিয়েছে।এক্ষেত্রে নবীন খেলোয়াড়রা বড় ভূমিকা রেখেছেন।

আশা করা যাচ্ছে বাংলাদেশ দলের একাদশে কোন পরিবর্ত হবে।

বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, “টি-টোয়েন্টিতে উইকেট পর্যালোচনা করে খেলা গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ। দ্রুত মানিয়ে নেয়ার ব্যাপারটা প্রয়োজন।”

মাহমুদউল্লাহ বলছেন, তাঁরা প্রস্তুত রাজকোটের চ্যালেঞ্জটা নিতে, ‘আমরা যেহেতু প্রথম ম্যাচ জিতেছি, তাতে আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আমরাও নিয়ে বসে নেই। কালকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাই অনেক পরিশ্রম করছে, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। সবাই চেষ্টা করছি যেন কাঙ্ক্ষিত ফল যেন আমাদের পক্ষে আসে।’

ভারত দলের অধিনায়ক বলেন, “অতীতে যে ভুলগুলো করেছি সেসবে নজর দিতে হবে, ভুল দ্বিতীয়বার না করাই ভালো দলের বৈশিষ্ট্য।”

রহিত শর্মা রাজকৌট পিচ নিয়ে বলেন “এখানে ব্যাটিং ও বোলিং উভয় পক্ষ সুবিধা পাবে। আরো বলেন এই পিচ নিয়ে তিনি সন্তুষ্ট।

বাংলাদেশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম,লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, আবু হায়দার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, কুণাল পান্ডে যজুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে, শার্দুল ঠাকুর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ