রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার লক্ষ্মীছড়ি বাজারের একটি খাবার হোটেল থেকে পরিত্যক্ত অবস্থায় ১ রাউন্ড তাজা গুলিসহ একটি এলজি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিন চাকমার দোকানে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আরিফ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়, প্রাথমিক তদন্তে অস্ত্রটি কে বা কাহারা রেখে পালিয়ে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
পোস্টটি যতজন পড়েছেন : 7























