সবুজ মন্ডল, স্টাপ রিপোর্টারঃ সিলেটে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর জামায়েত ইসলামী শিবিরের বর্বরোচিত ও নারকীয় হামলার প্রতিবাদে ৯ আগস্ট বুধবার ফিরিঙ্গবাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফিরিঙ্গীবাজার থেকে নিউমার্কেট হয়ে কোতায়ালী পর্যন্ত গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।মিছিল শেষে একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়।ফিরিঙ্গিবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইরশাদুল আমিন মিয়া জাহেদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তৃতা রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লু,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানূল আলম জিকু ও সহ-সম্পাদক আহসানুল কবির।
প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন-ছাত্রলীগ ভেসে আসা সংগঠন নয়।যদি ছাত্রলীগকে আঘাত করতে হয় তাহলে কাপুরুষের মত পিছন থেকে নয় সামনে থেকে আঘাত করুক,ছাত্রলীগ জানে কিভাবে তা প্রতিহত করতে হয়।এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন সৈকত চৌধুরি,মো:আলাউদ্দিন,জিএসএম বাবু,মো:ফয়সাল,হাবিবুর রহমান,মো:মাহিন ইয়াছির,আবু মাসুম মো: কাউচার,শাহরিয়ার কাইয়ুম ইরফান,মুনেম তাহমিদ জুয়েল,তানভীর,আদিত্য পাল,আগুন দাশ,ইফতেকারুল আলম সিয়াম,রবিউলসহ প্রমূখ।





















