১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন উদ্বোধন

রোববার সকালে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন (চ্যান্সেরি) উদ্বোধন করেছেন।
জেদ্দার রয়্যাল কনফারেন্স প্যালেস থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের সুবিধার্থে জেদ্দায় বাংলাদেশের নিজস্ব কনস্যুলেট ভবন নির্মাণের ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেছেন, বিশ্বের প্রতিটি দেশেই বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে নিজস্ব দূতাবাস ভবন নির্মাণ করবে। বিদেশের মাটিতে এমন একটি ভবনের অবস্থান একটি স্বাধীন দেশের চিহ্ন বহন করে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ উপস্থিত ছিলেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ