৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিগত ৩০ বছরের মধ্যে দীর্ঘতম রোজা!

বিগত ৩০ বছরের মধ্যে এবারই সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান পালন করতে হবে ইউরোপের মুসলমানদের। সোমবার থেকে চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তবে, এবার প্রায় ২০ ঘণ্টা যাবত পানাহার থেকে বিরত থাকতে হবে তাদের। যদিও শীতকালের রমজানে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে থাকতে হয় ৮ ঘণ্টার মত।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরা যেমনটা বলছিলেন, ‘গত বছরও আমাদের এই পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু এবার এটা আরো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে এটা আমাদের অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ এবং বেশিরভাগ মুসলিম এটাকে দৃঢ়ভাবে মোকাবিলা করেন।’
এ বছর যুক্তরাজ্যের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উপোস থাকতে হবে স্কটিশ হাইল্যান্ডস ও আয়ল্যান্ডের মুসলিমদের। এখানে সূর্য অস্ত যায় না বললেই চলে, তবে যেটা হয় তা হলো ‘গোধূলি’।

যুক্তরাজ্যের সর্ব উত্তরের ইনভার্নিস মসজিদের ট্রাস্টি, যিনি পেশায় একজন চিকিৎসক ওয়াহিদ খান বলেন, ‘এতসব সত্ত্বেও মুসলিমরা রোজা রাখতে বদ্ধপরিকর। এটা কঠিন মনে হলেও রোজা রাখা আসলে সহজ।’

সূত্র: অনলাইন ইসলাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ