৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানের ৩ ইউপিতে চেয়ারম্যান পদে আলীগের প্রার্থীরা জয়ী

মোহাম্মদ আব্দুর রহিম,  বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে শনিবার রাতে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে বান্দরবান জেলার আলীকদম উপজেলার নবগঠিত একটিসহ ২টি  ইউনিয়ন এবং বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ফলাফল জানা গেছে  রাত সাড়ে ৯টায়। অপর ২টি ইউপির ফলাফল পেতে সময় লাগবে রোববার সকাল পর্যন্ত।  চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- আলীকদম সদরে বর্তমান চেয়ারম্যান আলীগের জামাল উদ্দিন, নবগঠিত নয়াপাড়ায় আলীগের পুগ্য মারমা এবং বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিযনে আলীগের বর্তমান চেয়ারম্যান সানু প্র“ মারমা।

কুরুপপাতা এবং চৈক্ষম ইউনিয়নের ফলাফল রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া যায়নি। এ ২টি ইউনিয়নের ৫টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার হয়েছে নির্বাচনী কাজে। রোববার সকালেই এ ২টি ইউপির ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ