৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের দুই চাঁদাবাজ আটক

মোঃ নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রামগড়ের পাতাছড়া ইউপির কর্ণেল বাগান এলাকা থেকে চাঁদা আদায়কালে আঞ্চলিক দল ইউপিডিএফ এর সমর্থক দুইজন চাঁদাবাজকে আটক করেছে গুইমারা সেনাবাহিনী।

শনিবার দুপুর ১২ ঘটিকায় গুইমারা সাব জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজ মানিকছড়ি উপজেলার ভুলাছড়া এলাকার রবীন্দ্র মারমার ছেলে উইথুইচিং মারমা (২৯) ও লক্ষীছড়ি উপজেলার বিজয় কার্বারীপাড়া এলাকার মংলাপ্রু মারমার ছেলে চাইক্যমং মারমা (২৭) কে একটি চাঁদা আদায়ের রশিদ বই, একটি আইডি কার্ড, একটি দলীয় সিকিউরিটি আইডি কার্ড , নগত ১১০০ টাকাসহ আটক করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রাথমিক ভাবে তারা আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী বলে স্বীকার করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ