হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪টি সোনার বারসহ আবুল হোসেন নামের এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক তদন্ত ও গোয়েন্দা অধিদপ্তর।
শনিবার সকাল ৮ টায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন শুল্ক তদন্ত ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, শনিবার ভোরে কাতার থেকে শাহজালালে আসেন যাত্রী আবুল হোসেন। সোনার বারগুলো তার কোমরে লুকানো অবস্থায় দুটি প্যাকেটের ভেতরে ছিলো।
তিনি আরো জানান, হিসেব করে দেখা গেছে দুইটি প্যাকেটে ৮৪ টি বার রয়েছে। এই বিষয়ে যাত্রীকে আরো জিজ্ঞাসা করা হচ্ছে। সোনার বারগুলো ওজন দিয়ে দেখা হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৮
























