ঠাকুরগাঁওয়ে পঞ্চম ধাপের নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বাসের ধাক্কায় দুই পোলিং অফিসার নিহত হয়েছেন।
শনিবার সকাল সাতটার দিকে মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ জানান, নির্বাচনের দায়িত্বে থাকা ওই দুই কর্মকর্তা সকালে একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে এক নারীসহ দুই পোলিং অফিসার ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৬
























