২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথা ভাঙ্গার দাবি লোপেজের

হলিউডের চলচ্চিত্রগুলো প্রধান চরিত্রের নারীকে যে প্রথাগতভাবে উপস্থাপন করা হতো, সেই ধারা তিনি ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন সংগীত তারকা জেনিফার লোপেজের।
জেনিফার লোপেজ বলেন, ‘চিরাচরিত চলচ্চিত্রগুলোতে নারীদের প্রধান চরিত্র দেওয়া হতো না। নারীদের কুহকিনী বা আবেদনময়ী চরিত্রেই অভিনয় করতে হতো। আমরা সেই ধারা ভেঙে দিয়েছি।
৪৬ বছরের এ অভিনেত্রী ‌’মেইড ইন ম্যানহাটন দ্য ওয়েডিং প্ল্যানার’ ও ‌’পার্কার’-এর মতো চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।এসব চরিত্রে অভিনয় ও তার তারকাখ্যাতির কারণে চলচ্চিত্র জগতে অপর নারীদের ক্ষমতায়নে সহযোগিতা করেছে বলেও তিনি দাবি করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ