বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার একটি শীর্ষ সাইবার নিরাপত্তা ফার্ম সিম্যান্টেকের তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
সংবাদসংস্থা রয়টার্স শুক্রবার এ খবর দেয়।
সিম্যান্টেক জানায়, বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকের রিজার্ভ চুরির করার পেছনে একই গ্রুপের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ২০১৪ সালে সনিতে যে বিরল ম্যালওয়ার দিয়ে হ্যাক করা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক হ্যাক করা হয়।
মার্কিন সরকার বলছে, সনি হ্যাকের পেছনে উত্তর কোরিয়া জড়িত।
সিম্যানটেকের টেকনিকাল পরিচালক এরিক চিয়েন জানান, “ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে এই প্রথম কোনো দেশের নাম সন্দেহের তালিকায় যোগ হয়েছে।”
এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ব্যাংক হ্যাক হয়ে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। সিম্যান্টেক বলছে, একই গ্রুপ ভিয়েতনামের তিয়েন ফং ব্যাংক থেকেও এক মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছিল।
উল্লেখ, এই ঘটনায় লাজার্স নামে একটি হ্যাকিং গ্রুপ জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এই গ্রুপটি আমেরিকাসহ বিভিন্ন ব্যাংকে একই পদ্ধতিতে হ্যাক করেছিল।
























