১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হল

টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হল

সামনের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আসছে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সফরে বাংলাদেশ খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুটি টেস্ট।

ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হয়ে ২০১৭ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, নেপিয়ার, নেলসন, ওয়েলিংটন ও মাউন্ট মাউনগানুই; এই পাঁচ ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিসেম্বরের ২৬ তারিখে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩১ তারিখ নেলসনে অনুষ্ঠিত হবে। তিনটি টি-টোয়েন্টির প্রথমটি জানুয়ারির ৩ তারিখে নেপিয়ারে গড়াবে। ৬ ও ৮ তারিখে মাউন্ট মাউনগানুইতে হবে আর দুটি ম্যাচ।

দুটি টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। এটি শুরু হবে ১২ জানুয়ারিতে। শেষ টেস্টটি হবে ক্রাইস্টচার্চে, ২০ জানুয়ারিতে।

অস্ট্রেলিয়াতে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ক্রিকেট সংস্কৃতিরই অংশ হয়ে গেছে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও আয়োজন করে বক্সিং ডে ম্যাচ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ