একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নিজামীর ফাঁসির রায় ঘোষণা করার পর টিক একদিনের মাথায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুৎফর রহমান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
লুৎফর রহমানের বাড়ি যশোরের কেশবপুরের পয়চাকরা গ্রামে।আজ শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়।
জানা যায় গত ৪ এপ্রিল কেন্দ্রীয় কারগার থেকে তাকে ঢামেকে ভর্তি করানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।লুৎফর রহমান মানবতাবিরোধী মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর-৩১২১১/১৫।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৭
























