১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কারাগারে নিজামীর সাথে সাক্ষাৎ হল তার পরিবারের

নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে  সাক্ষাৎ করেছেন তাঁর স্বজনেরা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের তাঁর স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধূ ও এক মেয়ে।নিজামী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর কনডেম সেলে বন্দী।

কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, আজ সকালে নিজামীর পরিবারের ছয় সদস্য কারাগারে আসেন। তাঁরা নিজামীর সঙ্গে সাক্ষাতের আবেদন করেন। বেলা ১১টার দিকে তাঁদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

উল্ল্যখ্য, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন। এতে একাত্তরের ভয়ংকর খুনে আলবদর বাহিনীর নেতা নিজামীর ফাঁসির সাজা বহাল রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ