উপকরণ :
- চিংড়ি (মাজারি সাইজ) ৫০০ গ্রাম,
- গোবিন্দভোগ চাল ৪০০ গ্রাম,
- আদা বাটা এক চা চামচ,
- কাঁচা মরিচ ৩-৪ টা,
- গরমমশলা গুঁড়ো ১ চা চামচ
- পেঁয়াজ কুচি ১ টা,
- তেজপাতা ২-৩ টা
- লবণ পরিমাণ মতো,
- তেল প্রয়োজন মতো।
প্রণালি :
- চিংড়ি মাছগুলোর মাথা ও পিঠের ময়লা পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
- লবণ ও হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে কম আগুনে মাছগুলো হালকা করে ভেজে নিন।
- বাকি তেলে তেজপাতা, গরমমশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও আদা বাটা দিয়ে কম আঁচে ভাজুন।
- ধোয়া চাল কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে চালের দ্বিগগুণ গরম পানি দিন।
- পরিমাণমতো লবণ, কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ হতে দিন।
- পোলাও হয়ে এলে মাছগুলো দিন।
- অল্প আঁচে রেখে গরম গরম পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৮৬ /২৮ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 11
























