চিংড়ির পোলাও রান্না খুব সহজ

উপকরণ :

  • চিংড়ি (মাজারি সাইজ) ৫০০ গ্রাম,
  • গোবিন্দভোগ চাল ৪০০ গ্রাম,
  • আদা বাটা এক চা চামচ,
  • কাঁচা মরিচ ৩-৪ টা,
  • গরমমশলা গুঁড়ো ১ চা চামচ
  • পেঁয়াজ কুচি ১ টা,
  • তেজপাতা ২-৩ টা
  • লবণ পরিমাণ মতো,
  • তেল প্রয়োজন মতো।

প্রণালি :

  • চিংড়ি মাছগুলোর মাথা ও পিঠের ময়লা পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • লবণ ও হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে কম আগুনে মাছগুলো হালকা করে ভেজে নিন।
  • বাকি তেলে তেজপাতা, গরমমশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও আদা বাটা দিয়ে কম আঁচে ভাজুন।
  • ধোয়া চাল কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে চালের দ্বিগগুণ গরম পানি দিন।
  • পরিমাণমতো লবণ, কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ হতে দিন।
  • পোলাও হয়ে এলে মাছগুলো দিন।
  • অল্প আঁচে রেখে গরম গরম পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৬ /২৮ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ