ঘরে তৈরী করুন স্বাস্হ্যকর রসুনের সস

উপকরণ :

  • রসুনের কোয়া: ১ কাপ
  • অলিভ অয়েল/ভেজিটেবল অয়েল/সানফ্লাওয়ার অয়েল: ৪ কাপ
  • লেবুর রস: ১/৪ কাপ
  • লবন: ১ চা চামচ

প্রণালি :

  • রসুনের কোয়াগুলি ধুয়ে,পরিষ্কার করে একটা ব্লেন্ডারে নিন।
  • লবন দিয়ে খুব ভালো ভাবে ব্লেন্ড করুন।
  • একদম পিউরির মতো হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে।
  • মাঝে একবার, দুবার কাঠের চামচ দিয়ে পাশে লেগে থাকা রসুন নামিয়ে দেবেন।
  • ব্লেন্ডার চলন্ত অবস্থায় আধা কাপ করে তেল নিয়ে খুব আস্তে আস্তে জারের ভেতরে ঢালতে থাকুন।
  • হাফ চামচ লেমন জুস একইভাবে ঢালুন।
  • এইভাবে পুরো তেল আর লেমন জুস শেষ না হওয়া পর্যন্ত রিপিট করতে থাকুন।
  • এইভাবে যতক্ষন পর্যন্ত মেয়োনেজের মতো ঘন না হবে ততক্ষন ব্লেন্ড করতে হবে।
  • একটি এয়ারটাইট বয়ামে ভরে সরক্ষন করুন।
  • যদি গরম থাকে তাহলে বয়ামের মুখ আগেই আটকাবেননা।
  • তাহলে নষ্ট হয়ে যেতে পারে।
  • এই সস নরমাল ফ্রিজে ৪ সপ্তাহ পর্যন্ত রাখা যাবে।
  • লেখাটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৭ /২৮ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ